৩২। দেশে প্রচলিত অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন, সরকারের পূর্ব অনুমোদনক্রমে সরকার কর্তৃক প্রদত্ত এরূপ নির্দেশ সাপেক্ষে পুলিশ কমিশনার, পুলিশের কার্যক্রম চালানোর জন্য যে কোন যানবাহন অধিযাচন করিতে পারিবেন। শর্ত থাকে, যদি পুলিশ কমিশনার সন্তুষ্ট হন যে জরুরী প্রয়োজন পূরণের জন্য এরূপ ব্যবস্থা গ্রহণ করিতে হইবে, তবে তিনি সরকারের পূর্ব অনুমোদন ব্যতিরেকেই যে কোন যানবাহন অধিযাচন করিতে পারিবেন। তবে অনুরূপ ক্ষেত্রে তিনি অবিলম্বে এইরূপ অধিযাচন সম্পর্কে সরকারের নিকট প্রতিবেদন পাঠাবেন।