৩০। জনসাধারণের শান্তি বা নিরাপত্তা রক্ষা করিবার জন্য পুলিশ কমিশনার যখনই প্রয়োজন মনে করিবেন এবং যতদিনের জন্য প্রয়োজন বিবেচনা করিবেন, লিখিত আদেশ দ্বারা কোন জনসমাবেশ বা মিছিল নিষিদ্ধ করিতে পারিবেন। তবে শর্ত এই যে, অনুরূপ কোন নিষেধাজ্ঞা সরকারের অনুমোদন ব্যতীত ত্রিশ দিনের বেশী বলবৎ থাকিবে না।