২৭। () পুলিশ কমিশনার প্রয়োজন বলিয়া মনে করিলে, রাজপথে চলাচলকারী কোন যানবাহন বা উহার চালক বা উহার ভারপ্রাপ্ত ব্যক্তি দ্বারা যানবাহন সম্পর্কিত বর্তমানে বলবৎ কোন আইনের বিধান লঙ্ঘিত হইতেছে না এই মর্মে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রাজপথে চলাচলরত যানবাহন অস্থায়ীভাবে থামাইবার জন্য কোন রাজপথে প্রতিবন্ধক নির্মাণ করিবার কর্তৃত্ব উপযুক্ত কোন পুলিশ অফিসারকে দিতে পারিবেন। অনুরূপ প্রতিবন্ধকের ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ কমিশনার তাহার বিবেচনা মত উপযুক্ত আদেশ দিতে পারিবেন।