২৬। পুলিশ কমিশনার নিম্নলিখিত উদ্দেশ্যে সরকারের পূর্ব অনুমোদন লইয়া বিধিমালা প্রণয়ন করিতে পারিবেন। তবে উক্ত বিধিমালাসমূহ এই অধ্যাদেশের কোন বিধান বা ইহার অধীনে প্রণীত বিধানের সহিত অসঙ্গতিপূর্ণ হইবে না । (ক) পোতাশ্রয়, রেলওয়ে স্টেশন ও অবতরণের স্থলে যাত্রীগণের মালপত্র বহনের কাজে নিযুক্ত হইতে ইচ্ছুক ব্যক্তিদের লাইসেন্স দেওয়া ও নিয়ন্ত্রণ করা এবং নিযুক্ত হইলে তাহাদের পারিশ্রমিকের হার নির্ধারণ ও তাহা কার্যকরী করা; (খ) রাজপথে (রাস্তয়) ও সর্বসাধারণের ব্যবহার্য স্থানে যানবাহন দাঁড় করাইয়া রাখিবার শর্তবলী নিয়ন্ত্রণ এবং যানবাহন বা গবাদি পশুর বিশ্রামস্থল হিসেবে রাজপথসমূহের ব্যবহার নিয়ন্ত্রণ করা; (গ) রাজপথে…