২৩। (১) প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য হইবে অস্থায়ীভাবে নিম্নলিখিত সম্পত্তির দায়িত্ব গ্রহণ ঃ (ক) যাহা তাহার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বা তাহার নিকট আনীত হইয়াছে এইরূপ অস্থায়ী অদাবীকৃত সম্পত্তি, এবং বেওয়ারিশ সকল সম্পত্তি যাহা তিনি পাইবেন বা যাহা তাহার নিকট অর্পিত হইবে (খ) সর্বসাধারণের ব্যবহার্য কোন স্থানে বা রাজপথে পড়িয়া থাকা সকল অস্থাবর সম্পত্তি, যদি অনুরূপ সম্পত্তির মালিক বা দায়িত্বে নিয়োজিত ব্যক্তি উহা সরাইয়া লইতে নির্দেশ সত্ত্বেও সরাইয়া লইতে অস্বীকার করেন । (২) একজন পুলিশ অফিসার (১) উপ-ধারা অধীনে কোন সম্পত্তির দায়িত্ব গ্রহণ করিয়া থাকিলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট তাহা অর্পণ…