২২। যখনই ধারা ২৮ এর অধীনে কোন নির্দেশ, অথবা ধারা ২৯ অনুসারে কোন বিজ্ঞপ্তি এবং ধারা ৩০, ৩২ অথবা ৩৩ এর অধীনে কোন আদেশ জারী করা হইবে অথবা ধারা ৩১ এর অধীনে কোন সাধারণ বিজ্ঞপ্তি জারী করা হইবে, তখন কোন ব্যক্তি উহার বিপরীত কোন কাজ করিলে বা করিবার উপক্রম করিলে তাহাকে অনুরূপ কাজে বাধা দেওয়া বা বিরত করা একজন পুলিশ অফিসারের পক্ষে আইনসঙ্গত হইবে। সেই ব্যক্তি পুলিশ অফিসারের কথা মানিতে অস্বীকার করিলে পুলিশ অফিসার সেই ব্যক্তিকে গ্রেফতার করিতে পারিবেন এবং নির্দেশ,বিজ্ঞপ্তি আদেশ বা সাধারণ বিজ্ঞপ্তি লঙ্ঘন করিয়া কোন বস্তু ব্যবহার করিলে বা করিবার উপক্রম করিলে পুলিশ অফিসার সেই বস্তু আটক করিতে পারিবেন।…