২১। কোন রাজপথে বা সর্বসাধারণের সমবেত হইবার কোন স্থানে কোন ব্যক্তির নিকট যদি এমন কোন জিনিস থাকে বা আছে বলিয়া মনে হয় যাহা চোরাই মাল বলিয়া পুলিশ অফিসারের সরল বিশ্বাসে সন্দেহ জন্মে, তবে পুলিশ অফিসার সেই জিনিসের জন্য সেই ব্যক্তিকে তল্লাশী করিতে পারিবেন এবং সেই জিনিস রাখা সম্পর্কে সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন, এবং জিজ্ঞাসাবাদে তাহার বক্তব্য যদি মিথ্যা বা সন্দেহজনক বলিয়া প্রতীয়মান হয়, তবে পুলিশ অফিসার সেই ব্যক্তিকে আটক করিতে পারিবেন এবং ঘটনা সম্পর্কে একজন ম্যাজিষ্ট্রেটের নিকট রিপোর্ট করিতে পারিবেন। অতঃপর ম্যাজিষ্ট্রেট ফৌজদারী কার্যবিধির ৫২৩ ও ৫২৫ ধারা অনুসারে ব্যবস্থা গ্রহণ করিবেন।