২। বিষয় ও প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে এ অধ্যাদেশে- (ক) গবাদি পশু বলিতে হাতি, ঘোড়া, গাধা, খচ্চর, ভেড়া, ছাগল এবং শূকর বুঝাইবে; (খ) বিধি (code) বলিতে ১৮৯৮ সনের ফৌজদারী কার্যবিধি (১৮৯৮ সনের ৫নং আইন) বুঝাইবে; (গ) চট্টগ্রাম মহানগরী এলাকা বা মহানগরী এলাকা বলিতে ১ম তফসিলে বর্ণিত এলাকা বুঝাইবে; (ঘ) বাহিনী বলিতে এই অধ্যাদেশ অনুযায়ী গঠিত চট্টগ্রাম মহানগরী পুলিশ বাহিনী বুঝাইবে; (ঙ) ইন্সপেক্টর জেনারেল বলিতে ১৮৬১ সনের পুলিশ এ্যাক্ট (১৮৬১ সনের ৫নং এ্যাক্ট) অনুযায়ী নিয়োজিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশকে বুঝাইবে; (চ) স্থান বলিতে দালান, তাঁবু, ছোট ঘর, ঘেরাও করা জায়গা, কিংবা স্থায়ী বা অস্থায় গৃহতুল্য…