১৯। ১৮ ধারায় উলিস্নখিত কোন নির্দেশ মান্য করিতে কোন ব্যক্তি বাধা প্রদান করিলে বা অস্বীকার করিলে বা মানিয়া না চলিলে কোন পুলিশ অফিসার সেই ব্যক্তিকে নিরস্ত্র করিতে বা অপসারণ করিতে পারিবেন এবং অনুরূপ ব্যক্তিকে একজন ম্যাজিষ্ট্রেটের সম্মুখে হাজির করিতে অথবা বিষয়টি নগণ্য হইলে মীমাংসা হইবার পর তাহাকে ছাড়িয়া দিতে পারিবেন।