১৭। প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য হইবে- (ক) রাজপথসমূহে যানবাহনের চলাচল সুষ্ঠু রাখা ও নিয়ন্ত্রণ করা; (খ) রাজপথসমূহের উপর নির্মাণ কার্য প্রতিরোধ করা; (গ) জনসাধারণ কর্তৃক রাজপথে বা রাজপথের নিয়ম মানিয়া চলার জন্য এই অধ্যাদেশ বা বর্তমানে বলবৎ অন্য যে কোন আইন অনুসারে জারিকৃত কোন নিয়ম বিধান বা আদেশ লঙ্ঘন যথাসাধ্য প্রতিরোধ করা; (ঘ) রজপথে সর্বসাধারণের ব্যবহার্য গোসলের কাপড় ধোলাই এবং জলযান হইতে উঠানামার স্থানে, মেলায় এবং জনসাধারণের সম্মিলিত হইবার অন্যান্য স্থানে, এবং উপাসনা চলাকালে জনসাধারণের উপাসনা স্থলের নিকটবর্তী স্থানে শৃঙ্খলা বজায় রাখা; (ঙ) সর্বসাধারণের গোসল, কাপড় ধোলাই এবং উঠানামার স্থনে আসা…