১৬। প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য হইবে- (ক) রাজপথে (স্ট্রিট) অক্ষম ও পঙ্গু এবং অসহায় লোকদিগকে তাহার নিজ ক্ষমতার মধ্যে যতদূর সম্ভব সকল প্রকার সহায়তা দান করা এবং বিপজ্জনক বলিয়া প্রতীয়মান হইলে অথবা নিজেই নিজের দায়িত্ব নিতে অক্ষম বলিয়া বিবেচিত হইলে মাতাল ও উন্মাদ ব্যক্তিদের দায়িত্ব গ্রহণ করা এবং যাহারা নিজেকে সামলাইতে অপারগ, তাহাদের দায়িত্ব গ্রহণ করা ; (খ) গ্রেফতারকৃত বা আটক যে কোন ব্যক্তি আহত বা অসুস্থ হইলে অবিলম্বে তাহার জন্য প্রয়োজনীয় সাহায্য সংগ্রহের চেষ্টা করা এবং অনুরূপ কোন ব্যক্তিকে পাহারা দেওয়ার সময় বা তাহাকে কোথাও লইয়া যাওয়ার সময় তাহার অবস্থার প্রতি লক্ষ্য রাখা; (গ) গ্রেফতারকৃত বা আটক…