১৫। প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য হইবে- (ক) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক আইনসঙ্গতভাবে প্রদত্ত প্রত্যেকটি সমন অবিলম্বে জারি করা এবং প্রত্যেকটি পরোয়ানা বা অন্য কোন আদেশ মান্য করা ও দ্রুত কার্যকর করা এবং উপযুক্ত কর্তৃপক্ষের আইনানুগ আদেশ আইনসম্মতভাবে গুরুত্ব প্রদান করে কার্যকরী করার চেষ্টা করা; (খ) আমলযোগ্য অপরাধ সংঘটন বা তদ্রূপ অপরাধ পরিকল্পনা সম্পর্কে সর্বোত্তম উপায়ে গোপন তথ্য সংগ্রহ করা, অনুরূপ তথ্য অনুসন্ধান করা এবং অপরাধীকে বিচারে সোপর্দ করার জন্য অথবা আমলযোগ্য অপরাধ সংগঠন রোধ করার জন্য আইনানুগ পন্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আইনসংগত উপায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং আমল অযোগ্য…