১৩। (১) প্রত্যেক পুলিশ অফিসার ছুটিতে না থাকিলে বা সাময়িকভাবে বরখান্ত না থাকিলে সর্বদা কর্তব্যরত বলিয়া বিবেচিত হইবেন। (২) এই অধ্যাদেশে যেরূপ বিধান সন্নিবেশিত থাকুক না কেন, মহা-পুলিশ পরিদর্শক নির্দেশ দিলে প্রত্যেক পুলিশ অফিসারকে যে কোন সময় মহানগরী এলাকার বাহিরে যে কোন স্থানে পুলিশের দায়িত্ব পালনে নিয়োগ করা যাইবে।