১২। (১) সংবিধানের ১৩৫ অনুচ্ছেদের বিধান এবং এই বিষয়ে সরকার কর্তৃক প্রণীত নিয়মাবলী সাপেক্ষে পুলিশ কমিশনার বা তৎকর্তৃক এই বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত কোন ঊর্ধতন অফিসার কোন অধন্তন অফিসারকে অবাধ্যতা, শৃঙ্খলাভঙ্গ, দুর্ব্যবহার, দুর্নীতি, কর্তব্যে অবহেলা বা কর্তব্য পালনে শিথিলতা অথবা কোন কার্যের দ্বারা নিজেকে কর্তব্য পালনে অযোগ্য প্রতিপন্ন করার দায়ে দোষী সাব্যন্ত করিলে কারণ উলেস্নখপূর্বক আদেশ লিপিবদ্ধ করিয়া নিম্নলিখিত দন্ডগুলির যে কোন একটি বা একাধিক দন্ড দিতে পারিবেন, যথা ঃ (ক) চাকুরী হইতে বরখান্ত; (খ) চাকুরী হইতে অপসারণ; (গ) বাধ্যতামূলক অবসর; (ঘ) পদমর্যাদার অবনতি; (ঙ) পদোন্নতি বন্ধ; (চ) অনূর্ধ্ব এক বৎসরের…