১১১। এই অধ্যাদেশের বা তদনুসারে প্রণীত কোন নিয়ম বা বিধি অনুযায়ী যাহা দেওয়া হইবে এমন প্রত্যেকটি লাইসেন্স, অনুমতিপত্র, বিজ্ঞপ্তি অথবা সমন বা পরোয়ানা ব্যতীত, অন্য কোন দলিলে যদি পুলিশ কমিশনারের স্বাক্ষর থাকা আবশ্যক হয়, তবে সেই দলিলে স্বাক্ষরের অবিকল সীল দেওয়া হইলে তাহা যথাযথরূপে স্বাক্ষরিত বলিয়া বিবেচিত হইবে।