১১। নিম্নবর্ণিত বিষয়ে পুলিশ কমিশনার বিভিন্ন সময়ে প্রয়োজনবোধ করিলে এই অধ্যাদেশের যেকোন ধারা এবং এই অধ্যাদেশ অনুযায়ী প্রণীত যেকোন বিধির সহিত অসঙ্গতিপূর্ণ নহে, এমন বিষয়ে নির্দেশ দান করিতে পারিবেন- (ক) বাহিনী পরিদর্শন; (খ) পুলিশ অফিসারগণ কর্তৃক তথ্য ও গোপন খবর সংগ্রহ এবং অবহিতকরণ; (গ) বাহিনীর জন্য যে অস্ত্রশস্ত্র, পোশাক ও বস্ত্রাদি সরবরাহ করিতে হইবে তাহার বিবরণ ও পরিমাণ; (ঘ) বাহিনীর সদস্যবৃন্দের বাসস্থান; (ঙ) বাহিনীর প্রশাসন ও কল্যাণের সহিত সংশ্লিষ্ট কোন উদ্দেশ্যে কোন তহবিল গঠন, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ; (চ) বিভিন্ন পদমর্যদায় পুলিশ অফিসারগণের করণীয় কর্তব্য এবং পুলিশ অফিসার কর্তৃক ক্ষমতা প্রয়োগ ও…