১০৯। দেশে প্রচলিত অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন, এই অধ্যাদেশের কোন বিধান অনুযায়ী অথবা তদনুসারে প্রণীত কোন বিধির নিয়ম অনুযায়ী কোন কিছু করিবার জন্য অথবা করিবার উদ্দেশ্যে কিছু করিবার জন্য পুলিশ অফিসারের বিরুদ্ধে যদি দেওয়ানী বা ফৌজদারী কার্যক্রম রুজু করা যায় তাহা হইলে উক্ত কার্যক্রম কার্যটি সংঘটিত হওয়ার সময় হইতে ৬ মাসের মধ্যে অবশ্যই আরম্ভ হইতে হইবে এবং এই কার্যকরী ব্যবস্থা আরম্ভ হওয়ার কমপক্ষে ১ মাস পূর্বে সংশ্লিষ্ট পুলিশ অফিসার অথবা তাহার ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে উক্ত কার্যকরী ব্যবস্থার বা উহার কারণ সম্বন্ধে লিখিত নোটিশ দিতে হইবে।