১০৮। এই অধ্যাদেশের অধীন অথবা বর্তমানে বলবৎ অন্য কোন আইনের কোন বিধানের অধীন প্রণীত অথবা প্রদত্ত কোন নিয়ম, বিধি, আদেশ অথবা নির্দেশ মোতাবেক কোন পুলিশ অফিসারের সরল বিশ্বাসের সহিত আরোপিত কোন কর্তব্য অথবা কোন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত কোন ক্ষমতা অথবা তদ্রুপ ইচ্ছাকৃত কোন কার্যের দরুন সেই পুলিশ অফিসারকে কোন দন্ড ভোগ করিতে অথবা ক্ষতিপূরণ দিতে বাধ্য করা যাইবে না।