১০৭। এই অধ্যাদেশের অধীন অথবা যে কোন বিধির অধীন অথবা প্রবিধানের অধীন প্রণীত প্রবিধান, আদেশ, নির্দেশ, অনুসন্ধান অথবা বিজ্ঞপ্তি, তদন্ত অথবা তদনুসারে প্রণীত অথবা প্রকাশিত এবং যে কোন আইনের অধীনে কৃত কোন বিধান বা প্রবিধান ফরমের ত্রুটি অথবা পদ্ধতির অনিয়মের দরুন বেআইনী, বাতিলযোগ্য, অবৈধ অথবা অপর্যাপ্ত বলিয়া বিবেচিত হইবে না।