১০৬। এই অধ্যাদেশের কোন বিধান দ্বারা এই অধ্যাদেশের অধীনে দন্ডনীয় কোন অপরাধের দরুন কোন ব্যক্তিকে অন্য কোন আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা ও দন্ডদান করা ব্যাহত বলিয়া বিবেচিত হইবে না, অথবা অন্য কোন আইনে দন্ডনীয় কোন অপরাধের দরুন এই অধ্যাদেশের অধীনে ব্যবস্থা গ্রহণ করা ও দন্ডদান করা ব্যাহত বলিয়া বিবেচিত হইবে না। তবে শর্ত এই যে, অনুরূপ ধরণের সকল মামলা কার্যবিধির ৪০৩ ধারা বিধান সাপেক্ষে হইবে।