১০৫। পুলিশ কমিশনার কর্তৃক গণবিজ্ঞপ্তি দ্বারা নির্দিষ্ট পদমর্যাদা অপেক্ষা নিম্নতর পদমর্যাদা সম্পন্ন নহে, এমন কোন পুলিশ অফিসার যদি দেখিতে পান যে, ৬৭, ৬৮, ৬৯ অথবা ৭০, ধারা অধীনে দন্ডনীয় কোন অপরাধ সংঘটিত হইয়াছে, তবে সেই পুলিশ অফিসার যে ব্যক্তি অপরাধ সংঘটন করিয়াছেন অথবা যদি সেই ব্যক্তিকে না পাওয়া যায় তবে তিনি নির্ধারিত ফরমে একটি বিজ্ঞপ্তি (নোটিশ) অপরাধ সংশ্লিষ্ট যানবাহনের গায়ে লটকাইয়া দিতে পারিবেন- (ক) অনুরূপ ব্যক্তি কর্তৃক সংঘটিত অপরাধ; (খ) মোটর গাড়ীর ক্ষেত্রে অনূর্ধ্ব পঞ্চাশ টাকা এবং অন্য কোন ক্ষেত্রে অনূর্ধ্ব দশ টাকা দন্ড, যাহা তাহাকে প্রদান করতে হবে; এবং (গ) ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির হইয়া…