১০৩। এই অধ্যাদেশের অধীনে বা বর্তমানে বলবৎ অপর কোন আইনের অধীনে দন্ড যোগ্য কোন অপরাধ কেহ করিলে বা করিতে দেখিলে যে কোন পুলিশ অফিসার তাহাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করিতে পারিবে। ব্যাখ্যা- কোন পুলিশ অফিসার অন্য কোন আইন বলে কোন গ্রেফতারের ক্ষমতা পাইয়া থাকিলে এই ধারার বিধান দ্বারা তাহা বিঘ্নিত হইবে না।