১০২। ১। উপধারা (২) এ উলিস্নখিত অপরাধ ব্যতীত এই অধ্যাদেশের অধীনে দন্ডনীয় যে কোন অপরাধ সম্পর্কে একজন পুলিশ কর্মকর্তা কর্তৃক লিখিতভাবে প্রতিবেদন পেশ না করা পর্যন্ত কোন আদালত উহা আমলে লইবেন না। ২। ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ বা ৫৫ ধারার অধীনে দন্ডনীয় অপরাধ সম্পর্কে আদালত নিজের উদ্যোগে অথবা যে কোন ব্যক্তির অভিযোগক্রমে অথবা পুলিশ অফিসারের লিখিত প্রতিবেদন পাইয়া বিচারের জন্য আমলে নিতে পারিবেন।