১০১। এই অধ্যাদেশের অধীনে কৃত দন্ডনীয় অপরাধকারী ব্যক্তি যদি কোন ব্যবসা প্রতিষ্ঠান, কোম্পানী অথবা অন্য কোন কর্পোরেট প্রতিষ্ঠানের হন, তবে উক্ত প্রতিষ্ঠানের প্রত্যেক অংশীদার, পরিচালক, ব্যবস্থাপক, সচিব অথবা অন্য কোন কর্মকর্তা অথবা প্রতিনিধি উক্ত অপরাধে অপরাধী বলিয়া গণ্য হইবেন, যদি না প্রমাণিত হয় যে, অপরাধটি তাহার অজ্ঞাতসারে সংগঠিত হইয়াছে, অথবা অপরাধ সংঘটন রোধ করার জন্য তিনি যথারীতি সর্বপ্রকার চেষ্টা করিয়াছিলেন।