১০। পুলিশ কমিশনার যেকোন ব্যক্তিকে প্রয়োজন মনে করিলে বাহিনীকে সহায়তা করার জন্য যে কোন উপলক্ষে সাহায্যকারী পুলিশ অফিসার হিসেবে নিয়োগ করিতে পারিবেন। নিযুক্ত হইবার পর প্রত্যেক সহায়ক পুলিশ অফিসার (ক) দ্বিতীয় তফসিলে বর্ণিত ফরমে একটি সার্টিফিকেট লাভ করিবেন। (খ) অন্য যেকোন পুলিশ অফিসারের সমান ক্ষমতা ও সুবিধাদি ভোগ করিবেন, এবং একইরূপ কর্তব্য সম্পাদন করিতে বাধ্য থাকিবেন, একইরূপ দে- দন্ডনীয় হইবেন এবং একইরূপ কর্তৃত্বের অধীন থাকিবেন।