১। (১) এই অধ্যাদেশ চট্টগ্রাম মহানগরী পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ নামে অভিহিত হইবে। চট্টগ্রাম মহানগরী এলাকা ইহার আওতাভুক্ত হইবে। সরকারী গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সরকার যে তারিখ নির্ধারিত করিবে সেই তারিখ হইতে ইহা কার্যকরী হইবে।