চট্টগ্রাম মহানগরী পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ (১৯৭৮ সালের অধ্যাদেশ নং ৪৮) চট্টগ্রাম মহানগরী এলাকার জন্য একটি স্বতন্ত্র পুলিশ বাহিনী গঠন ও তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রণীত অধ্যাদেশ যেহেতু চট্টগ্রাম মহানগরী এলাকার জন্য একটি স্বতন্ত্র পুলিশ বাহিনী গঠন ও তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দিয়াছে। অতএব, ১৯৭৫ সালের ২০ আগষ্ট এবং ১৯৭৫ সনের ৮ নভেম্বর প্রচারিত ঘোষণা অনুসারে এবং তৎসূত্রে প্রাপ্ত সকল ক্ষমতাবলে প্রেসিডেন্ট নিম্নবর্ণিত অধ্যাদেশটি প্রণয়ন ও জারি করিয়াছেন।