২৯। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে পরিকল্পনা ও উন্নয়ন কমিটি গঠিত হইবে, যথা :- (ক) ভাইস চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলরগণ; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) ভাইস চ্যান্সেলর কর্তৃক পালাক্রমে, মনোনীত ২ (দুই) অনুষদের ডিন; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার একজন সদস্য; (চ) বিশ্ববিদ্যালয়ের কর্মে নিয়োজিত নহেন সরকার কর্তৃক মনোনীত একজন স্থপতি ও একজন অর্থ বিশারদ; (ছ) সরকার কর্তৃক মনোনীত যুগ্ম-সচিব পদমর্যাদার নিম্নে নহেন এমন একজন কর্মকর্তা; (জ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), যিনি ইহার সচিবও হইবেন। (২) পরিকল্পনা ও উন্নয়ন কমিটির যে কোন মনোনীত সদস্য মনোনয়নের তারিখ হইতে ২…