২৪। (১) বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত অনুষদ থাকিবে, যথা:― (ক) মেডিসিন অনুষদ; (খ) সার্জারী অনুষদ; (গ) বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদ; (ঘ) ডেন্টাল অনুষদ; (ঙ) নার্সিং অনুষদ; (চ) বায়ো টেকনোলজি ও বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং অনুষদ; (ছ) মেডিকেল টেকনোলজি অনুষদ; (জ) প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদ। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত অনুষদ ছাড়াও চিকিৎসা ও গবেষণা সংক্রান্ত অন্য যে কোন অনুষদ বিধি ও সংবিধির বিধান সাপেক্ষে এবং একাডেমিক কাউন্সিলের সুপারিশ ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে গঠন করা যাইবে। (৩) একাডেমিক কাউন্সিলের নিয়ন্ত্রণ সাপেক্ষে, প্রত্যেক অনুষদ সংবিধি ও বিধি দ্বারা নির্দিষ্ট বিষয়ে…