৫। (১) কর্তৃপক্ষের প্রধান কার্যালয় চট্টগ্রাম জেলায় অবস্থিত হইবে। (২) কর্তৃপক্ষ, প্রয়োজন মনে করিলে, সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের যে কোনো স্থানে ইহার শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে।