২৮। (১) কর্তৃপক্ষের কোনো ভাড়া, টোল, রেইট, ফি, মাশুল, ক্ষতিপূরণ ও অন্যান্য পাওনা বা পূর্বস্বত্ব অনাদায়ি থাকিলে এবং জাহাজ হইতে পণ্য খালাস বা স্থানান্তরের ২ (দুই) মাসের মধ্যে বন্দরের এবং জাহাজের মালিকের পাওনা পরিশোধিত না হইলে উক্ত ২ (দুই) মাস সময় অতিক্রান্ত হইবার পর ২ (দুই) টি জাতীয় দৈনিক পত্রিকায় এবং কর্তৃপক্ষের কার্যালয়ের নোটিশ বোর্ডে ১৫ (পনেরো) দিনের লিখিত নোটিশ প্রদানপূর্বক নিলামে পণ্য বিক্রির মাধ্যমে বন্দরের এবং জাহাজের মালিকের পাওনা আদায় করা যাইবে। (২) পঁচনশীল ধরনের পণ্যের ক্ষেত্রে কর্তৃপক্ষ, প্রয়োজন মনে করিলে, পণ্য খালাস বা স্থানান্তরের ২৪ (চব্বিশ) ঘন্টা অতিক্রান্ত হইবার পর যত দ্রুত…