২৫। (১) বন্দর সীমানায় চলাচলকারী Customs Act, 1969 (Act No. IV of 1969) প্রযোজ্য নহে এইরূপ সকল অভ্যন্তরীণ নৌযানসমূহকে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হারে ফি এবং অন্যান্য মাশুল প্রদান সাপেক্ষে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, কর্তৃপক্ষের নিকট তালিকাভুক্ত হইতে হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন তালিকাভুক্ত সকল অভ্যন্তরীণ নৌযানের মাস্টারকে বন্দরে প্রবেশ বা বন্দর ত্যাগ করিবার প্রাক্কালে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থানে রিপোর্ট করিতে হইবে এবং এ বিষয়ে কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হইতে অনুমতি না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট মাস্টার, তাহার নৌযান নির্ধারিত স্থান হইতে প্রত্যাহার করিতে পারিবেন না। (৩)…