৪৷ এই আইন এবং মঞ্জুরী কমিশনের বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথাঃ- (ক) বিশ্ববিদ্যালয় অনুমোদিত শিক্ষাকার্যক্রম অনুযায়ী স্নাতক, এমফিল/পি,এইচ, ডি ও উচ্চতর স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা প্রদান, প্রশিক্ষণ, ভেটেরিনারি চিকিত্সা, প্রাণী খাদ্য বিজ্ঞান শাখায় গবেষণা পরিচালনা, জ্ঞানের উত্কর্ষ সাধন ও জ্ঞান বিতরণের ব্যবস্থা করা; (খ) গবেষণালব্দ উপাত্ত, ফলাফল ও প্রযুক্তিগত তধ্যাদি নিয়মিত সম্প্রসারণ শিক্ষার মাধ্যমে প্রচার; (গ) বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ আইন অনুসারে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন; (ঘ) বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত বিধিবদ্ধ আইনের আওতায় ভেটেরিনারি চিকিত্সা ও পশু বিজ্ঞান শাখায়…