৩০৷ (১) বিশ্ববিদ্যালয়ের একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যান হইবেন; (খ) কোষাধ্যক্ষ; (গ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পালাক্রমে মনোনীত একজন ডীন; (ঘ) রেজিস্ট্রার; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত সিন্ডিকেটের একজন সসদ্য, যিনি বিশ্ববিদ্যালয়ের কোন চাকুরীতে নিয়োজিত নহেন; (চ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত একজন অধ্যাপক; (ছ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত একজন প্রকৌশলী যিনি পদমর্যাদায় গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নিম্নে নহেন; (জ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত একজন স্থপতি/পরিকল্পনাবিদ; (ঝ) প্রধান প্রকৌশলী; এবং (ঞ) পরিচালক…