২৮৷ (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথাঃ- (ক) কোষাধ্যক্ষ - চেয়ারম্যান (খ) রেজিস্ট্রার - সদস্য (গ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত জ্যেষ্ঠতার ক্রমানুসারে একজন ডীন - সদস্য (ঘ) বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে নিয়োজিত নহেন সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার একজন সদস্য - সদস্য (ঙ) মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার নিম্ন নহে) - সদস্য (চ) সরকার কর্তৃক মনোনীত একজন উপযুক্ত প্রতিনিধি (উপ-সচিবের নিম্ন নহে) - সদস্য (ছ) প্রধান প্রকৌশলী - সদস্য (জ) পরিচালক (অর্থ ও হিসাব) - সদস্য-সচিব৷ (২) অর্থ কমিটির কোন মনোনীত সদস্য ৩ (তিন) বত্সরের মেয়াদে তাঁহার পদে অধিষ্ঠিত থাকিবেনঃ তবে…