২৭৷ (১) বিশ্ববিদ্যালয়ের একটি তহবিল থাকিবে যাহার মধ্যে নিম্নবর্ণিত উত্স হইতে অর্থ জমা হইবে, যথাঃ- (ক) সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হইতে প্রাপ্ত বরাদ্দ ও অনুদান; (খ) ছাত্র ছাত্রী কর্তৃক প্রদত্ত বেতন ও বিভিন্ন ফিস; (গ) সাবেক ছাত্র-ছাত্রী কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) স্থানীয় কর্তৃপক্ষ, অন্য কোন প্রতিষ্ঠান, কোম্পানী বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (ঙ) মঞ্জুরী কমিশনের অনুমোদন সাপেক্ষে কোন বিদেশী ব্যক্তি, প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত অনুদান; (চ) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি হইতে প্রাপ্ত ও পরিচালন উত্সারিত আয়; (ছ) ট্রাস্ট তহবিল বা এনডাউমেন্ট ফান্ড; (জ) বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উত্স হইতে প্রাপ্ত…