২১৷ (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) কোষাধ্যক্ষ; (গ) সকল ডীন; (ঘ) সকল বিভাগীয় প্রধান; (ঙ) ইনস্টিটিউটসমূহের পরিচালক; (চ) পরিচালক (ছাত্র কল্যাণ); (ছ) পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ); (জ) বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপক ও সহযোগী অধ্যাপক; (ঝ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক; (ঞ) পশুসম্পদ অধিদপ্তরের মহা-পরিচালক; (ট) প্রেসিডেন্ট, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল; (ঠ) বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ হইতে ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত দুইজন সহকারী অধ্যাপক ও একজন প্রভাষক; (ড) চট্টগ্রাম…