২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) “অনুষদ” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (খ) “অর্থ কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয় অর্থ কমিটি; (গ) “ইনস্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বা স্থাপিত কোন ইনস্টিটিউট; (ঘ) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (ঙ) “এনিম্যাল এন্ড লাইভষ্টক” অর্থ গৃহপালিত প্রাণী, হাঁস-মুরগী, মত্স্য, বন্য ও স্তন্যপায়ী প্রাণীসমূহ; (চ) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ১৭এ উল্লিখিত কোন কর্তৃপক্ষ; (ছ) “কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের কমিটি (জ) “কর্মকর্তা” অর্থ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা; (ঝ) “কর্মচারী” অর্থ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী; (ঞ) “কোষাধ্যক্ষ” অর্থ…