১৮৷ (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) কোষাধ্যক্ষ; (গ) সিন্ডিকেট কর্তৃক পালাক্রমে মনোনীত দুইজন ডীন; (ঘ) সিন্ডিকেট কর্তৃক পালাক্রমে মনোনীত দুইজন পরিচালক; (ঙ) সরকার কর্তৃক মনোনীত অন্যুন অতিরিক্ত সচিব বা যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন একজন কর্মকর্তা; (চ) সরকার কর্তৃক মনোনীত ভেটেরিনারি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা বা শিল্প প্রতিষ্ঠান হইতে দুইজন প্রতিনিধি; (ছ) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; (জ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত তিনজন বিশিষ্ট শিক্ষাবিদ যাঁহাদের মধ্যে একজন বাংলাদেশ কৃষি…