১০৷ (১) চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস সংশ্লিষ্ট উচ্চশিক্ষা ও গবেষণার সহিত সম্পৃক্ত জ্যেষ্ঠ শিক্ষাবিদদের মধ্য হইতে একজনকে ৪ (চার) বত্সর মেয়াদের জন্য ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দান করিবেনঃ তবে শর্ত থাকে যে, কোন ব্যক্তি একাধিক্রমে বা অন্যভাবে ২ (দুই) মেয়াদের বেশী সময়কালের জন্য ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ লাভের যোগ্য হইবেন না৷ (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, ভাইস-চ্যান্সেলর চ্যান্সেলরের সন্তোষানুযায়ী স্বপদে বহাল থাকিবেন৷ (৩) ভাইস-চ্যান্সেলরের পদ শূন্য হইলে কিংবা ছুটি, অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে তিনি তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে…