১৷ (১) এই আইন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ নামে অভিহিত হইবে৷ (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে৷ (৩) ইহা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট, উচ্চ শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান ও কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হইবে৷