১০। বোর্ডের নিকট যদি ইহা প্রতীয়মান হয় যে, কোন নিবন্ধিত চলচ্চিত্র সংসদ উহার গঠনতন্ত্র বিরোধী কোন কার্যকলাপ পরিচালনা করিয়াছে বা এই আইনের কোন বিধান লঙ্ঘন করিয়াছে, তাহা হইলে বোর্ড, সংশ্লিষ্ট চলচ্চিত্র সংসদকে শুনানির সুযোগ প্রদান করিয়া, উহার নিবন্ধন সনদ বাতিল করিতে পারিবে।