৮। (১) কিউরেটর চিড়িয়াখানায় সংরক্ষিত প্রাণির প্রকৃতি ও চাহিদা অনুযায়ী নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করিবেন, যথা:- (ক) প্রাণির প্রকৃতি বিবেচনা করিয়া ন্যূনতম প্রাকৃতিক পরিবেশ বা সুবিধাদি সম্পন্ন খাঁচায় আবদ্ধ বা মুক্ত রাখা; (খ) প্রাণির প্রকৃতিগত আচরণ, সংশ্লিষ্ট প্রাণির লালন-পালন কার্যে নিয়োজিত ব্যক্তি এবং দর্শনার্থীদের নিরাপত্তা বিবেচনা করিয়া প্রাণির খাঁচার অবকাঠামো তৈরি; (গ) প্রদর্শনের জন্য রাখা প্রতিটি প্রাণির জীবন ও প্রকৃতির উপর সংক্ষিপ্ত বিবরণী এবং দর্শনার্থী কর্তৃক প্রাণির পীড়নের কারণ হয় এমন আচরণ না করা সম্পর্কিত বাংলা ও ইংরেজী ভাষায় সতর্কবাণী সংক্রান্ত নোটিশ বা বিজ্ঞপ্তি বা অন্য কোনো মাধ্যমে…