৬। (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, উপদেষ্টা পরিষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) উপদেষ্টা পরিষদের সভা উহার প্রধান উপদেষ্টা কর্তৃক নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে অনুষ্ঠিত হইবে: তবে শর্ত থাকে যে, প্রতি বৎসর উপদেষ্টা পরিষদের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে। (৩) উপদেষ্টা পরিষদের সকল সভায় উহার প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে প্রধান উপদেষ্টা কর্তৃক মনোনীত উপদেষ্টা পরিষদের কোনো সদস্য উক্ত সভায় সভাপতিত্ব করিবেন। (৪) উপদেষ্টা পরিষদের সভায় কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার অর্ধেক সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মুলতবী সভার ক্ষেত্রে কোনো কোরামের…