৫। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, চিড়িয়াখানাসমূহের সার্বিক বিষয় পর্যালোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের জন্য নিম্নরূপ সদস্য সমন্বয়ের একটি উপদেষ্টা পরিষদ গঠিত হইবে, যথা:- (ক) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার প্রধান উপদেষ্টা হইবেন; (খ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী, যদি থাকেন; (গ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত একজন সংসদ-সদস্য; (ঘ) সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; (ঙ) সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; (চ) সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; (ছ) সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য…