৪। এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, প্রতিটি চিড়িয়াখানা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিতে হইবে, যথা:- (ক) চিড়িয়াখানায় প্রাণি লালন-পালন, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ; (খ) শিক্ষা এবং বিনোদনের উদ্দেশ্যে প্রাণি সংগ্রহ, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা; (গ) চিড়িয়াখানায় অবস্থিত প্রাণির জীবন ও কল্যাণ বিষয়ে শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ ও পরিচালনা; (ঘ) দর্শনার্থীদের জন্য কার্যকর বিনোদন সেবা ও সুবিধাদি তৈরি এবং উক্ত সেবা ও সুবিধাদি অব্যাহতভাবে বলবৎ রাখা, নিয়ন্ত্রণ ও উন্নয়ন; এবং (ঙ) চিড়িয়াখানাকে যতটা সম্ভব সংগৃহীত প্রাণির উপযোগী প্রাকৃতিক পরিবেশে রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন…