২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) “উপদেষ্টা পরিষদ” অর্থ ধারা ৫ এর উপ-ধারা (১) এর বিধান অনুযায়ী গঠিত চিড়িয়াখানার উপদেষ্টা পরিষদ; (২) "কিউরেটর" অর্থ ধারা ৭ এব অধীন নিয়োগকৃত কিউরেটর; (৩) "চিড়িয়াখানা” অর্থ প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক স্থাপিত ও পরিচালিত চিড়িয়াখানাসহ উক্ত অধিদপ্তরের নিকট হস্তান্তরিত অন্য কোনো চিড়িয়াখানা; (৪) "পরিচালক" অর্থ ধারা ৭ এর অধীন নিয়োগকৃত চিড়িয়াখানার পরিচালক; (৫) "জাতীয় চিড়িয়াখানা" অর্থ ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা; (৬) "প্রাণি" অর্থ মানুষ ব্যতীত যে কোনো প্রাণি; (৭) "ফৌজদারী কার্যবিধি" অর্থ Code of Criminal Procedure, 189…