১৭। (১) কিউরেটর, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, চিড়িয়াখানায় সংগৃহীত প্রাণির জন্ম, সংগ্রহকাল, অসুস্থতা, মৃত্যু এবং এতদসংক্রান্ত অন্যান্য তথ্য সংরক্ষণ করিবেন। (২) মহাপরিচালক প্রতি বৎসর ৩১ মার্চের মধ্যে পূর্ববর্তী বৎসর পর্যন্ত চিড়িয়াখানায় প্রাণি সংগ্রহের তথ্য এবং পরবর্তী বৎসরের প্রাণি সংগ্রহ বৃদ্ধির কোনো পরিকল্পনা থাকিলে উহাসহ একটি বার্ষিক প্রতিবেদন সরকারের নিকট প্রেরণ করিবেন। (৩) সরকার, প্রয়োজনবোধে, কিউরেটরের নিকট হইতে যে কোনো সময় চিড়িয়াখানায় প্রাণি সংগ্রহ বা এতদসংক্রান্ত বিষয়ে প্রতিবেদন বা বিবরণী তলব করিতে পারিবে এবং কিউরেটর উহা সরকারের নিকট প্রেরণ করিতে বাধ্য থাকিবে। (৪) মহাপরিচালক সারাদেশে…