১৩। (১) চিড়িয়াখানার কোনো প্রাণির বয়সজনিত শারীরিক অক্ষমতা বা সংক্রামক রোগ হইতে অন্য কোনো প্রাণির জীবন রক্ষার্থে বা জনস্বাস্থ্যের স্বার্থে সংশ্লিষ্ট প্রাণির অসহনীয় ক্লেশ নিবারণের জন্য ব্যথাহীন মৃত্যু ঘটানো যাইবে। (২) উপ-ধারা (১) এ যাহাই থাকুক না কেন, ভেটেরিনারি কর্মকর্তার লিখিত নির্দেশনা বা তাঁহার উপস্থিতি ব্যতীত কোনো প্রাণির ব্যথাহীন মৃত্যু ঘটানো যাইবে না। (৩) কোনো চিড়িয়াখানায় ব্যথাহীন মৃত্যুর মাধ্যমে কোনো প্রাণির মৃত্যু ঘটানো হইলে উক্ত প্রাণির বিস্তারিত পরিচিতি এবং ব্যথাহীন মৃত্যু ঘটানোর কারণ সংবলিত প্রতিবেদন উক্ত মৃত্যু ঘটানোর অনধিক ৭ (সাত) দিনের মধ্যে মহাপরিচালকের নিকট এবং উহার একটি করিয়া…