সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত চিড়িয়াখানায় প্রাণি সংগ্রহ, লালন-পালন, কল্যাণ, চিকিৎসা, প্রজনন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও চিড়িয়াখানার উন্নয়ন, ব্যবস্থাপনা, অবকাঠামোগত সুবিধাদি এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন যেহেতু সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত চিড়িয়াখানায় প্রাণি সংগ্রহ, লালন-পালন, কল্যাণ, চিকিৎসা, প্রজনন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও চিড়িয়াখানার উন্নয়ন, ব্যবস্থাপনা, অবকাঠামোগত সুবিধাদি এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-